শনিবার থেকে বন্ধ হয়ে গেল বানারহাট ব্লকের দেবপাড়া চা-বাগান ।এর ফলে বিপাকে পড়ে গেলেন চা-বাগানের ১১৯৬ জন শ্রমিক । বাগান কর্তৃপক্ষ সাসপেনশন ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, প্রতিদিন সকালে চা-বাগানের ফ্যাক্টরির সাইরেনের মাধ্যমে ঘুম ভাঙে সকলের ।এর পর দ্রুত বাড়ির কাজ সেরে পুরুষ মহিলা উভয়েই বেড়িয়ে পড়েন চা-বাগানের উদ্দেশে ।কিতু এদিন সকাল ছ’টার সাইরেন আর বাজল না ।
এর পরই শ্রমিকরা ফ্যাক্টরিতে গিয়ে দেখেন চা-বাগানের গেটে তালা লাগানো আছে ।বন্ধ রয়েছে চা-বাগানের ফ্যাক্টরি অফিসও । তারপরই জানা যায় চা-বাগান বন্ধ করে চলে গেছেন কর্তৃপক্ষ । এদিন চা-বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্যাক্টরি অফিসের বাইরে বেলা ১২টা নাগাদ চা-বাগানে সাসপেনশন নোটিশ টাঙ্গানো হয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

