কালিয়াগঞ্জের নিহত কিশোরী ও গুলিতে নিহত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এদিন হাজির হলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ভারত সেবা সংঘের একদল সন্যাসীরা । তারাও দাবী তুললেন মৃত্যু তদন্ত করুক সিবিআই ।
কালিয়াগঞ্জের সাহেবঘাটায় মৃত নাবালিকার বাড়িতে গেলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা ।এদিন ছয় জনের এক মহারাজের দল মৃত নাবালিকার পরিবারের সাথে কথা বলেন ।এই ঘটনার তদন্ত যাতে সঠিক হয় সে বিষয় নিয়ে তাঁরা পদক্ষেপ গ্রহণ করবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন ।
পরিবারের সাথে দেখা করার পর মহারাজরা যান নাবালিকার সমাধির কাছে । সেখানে তাঁরা শান্তি মন্ত্র জপ করেন । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নাবালিকা ও মৃত্যুঞ্জয়ের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ।ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা ।
এরপর তাঁরা ফিরে আসেন সাহেবঘাটার আশ্রমে । সারা কালিয়াগঞ্জ জুড়ে যে অশান্ত পরিবেশ হয়েছে তাঁর জন্য আশ্রমে এসে শান্তি মন্ত্র পাঠ করে বেরিয়ে যান কালিয়াগঞ্জের রাধিকাপুরের চাঁদগাঁও এলাকার উদ্দেশে । সেখানে মৃত্যুঞ্জয়ের পরিবারের লোকের সাথে কথা বলবেন বলে জানান তাঁরা ।নিহত মৃত্যুঞ্জয়ের ছেলের পড়াশুনোর দায়ভার ভারত সেবাশ্রমের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

