পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের উদ্ধার হল বোমা । নদীয়ার চাকদহ থানার মদনপুর খালধার পাড়ায় এক দোকানের সামনে থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ বোমা ।
নদীয়ার কল্যানী পঞ্চায়েত সমিতির তৃণমূলের খাদ্য কর্মাধ্যক্ষ হাবিব মন্ডলের দোকানের সামনে ব্যাগের মধ্যে বোমা ঘিরে আতঙ্ক ছড়ায়। একটি ব্যাগের মধ্যে ছটি বোমা রাখা ছিল বলেই জানা যাচ্ছে ।
শুক্রবার সকালে হাবিব মণ্ডল নিজের দোকান খুলতে এসে দেখেন দোকানের সামনে একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগে কী আছে দেখতে গিয়েই দেখেন ব্যাগের মধ্যে বোমা রয়েছে। খবর দেওয়া হয় চাকদহ থানায়। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।
হাবিব মন্ডলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

