নিমন্ত্রণ খেতে গিয়ে তলিয়ে মৃত্যু একরত্তির

ক্লাস ফোরে পড়া ছোট্ট আরতি গিয়েছিল তার পিসির বাড়ি নিমন্ত্রণ খেতে । কে জানত সেইটাই তাঁর শেষ নিমন্ত্রণ হবে? শুক্রবার সকাল ১০টা নাগাদ মহেশতলা থানা এলাকার সোনামুখী দাসপাড়া রামকৃষ্ণ স্মরণীর ঘটনা।

বছর ৯-এর ছোট্ট মেয়ে আরতি কুমারি গিয়েছিল পিসির বাড়ির আমন্ত্রণে । বিয়ে বাড়িতেই মশগুল ছিল সে । শুক্রবার সকালে অন্যান্য বোনেদের সঙ্গে বাড়ির সামনের পুকুরে স্নান করতে নেমেছিল আরতি । তবে সাঁতার জানতো না সে । ফলতই কিছু বুঝে ওঠার আগেই জলে ডুবে যায় আরতি ।

স্থানীয় মানুষজন দেখতে পান আরতি জলে ডুবে যাচ্ছে । তখনই চিৎকার করে লোকজন জড়ো করা হয় । তারপর জলে তলিয়ে যাওয়া আরতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এতটুকু প্রাণ অকালেই মিলিয়ে গেল অতলে । এই ঘটনায় স্তম্ভিত সকলেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube