পুরীর সমুদ্রে তলিয়ে মৃত্যু বঙ্গের দুই পর্যটকের

হাওড়া: পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল রাজ্যের দুই পর্যটকের । ঘটনাটি ঘটেছে বুধবার । মৃত দুজন সম্পর্কে বাবা-ছেলে । তাদের নাম রঞ্জন দাস(৫১) ও রিষভ দাস(১৬)।

শিবপুর থানার অন্তর্গত ১ নম্বর, আচার্য্যপাড়া লেনের একই পরিবারের পাঁচ সদস্য ১ মে পুরী বেড়াতে গিয়েছিলেন । গৃহকর্তা রঞ্জন দাসের সঙ্গে ছিলেন তার স্ত্রী তার ছেলে তার ভাগনা এবং তার মা ।

বুধবার তারা সমুদ্রে চান করতে গেলে তিনজন তলিয়ে যায় । তারমধ্যে সায়ন মাইতি (ভাগনা)কে তাড়াতাড়ি উদ্ধার করতে পারে ওখানকার নুলিয়া রা ।বাবা, ৫১ বছর বয়সি, রঞ্জন দাস ও ছেলে ১৬ বছর বয়সি ঋষভ দাসকে উদ্ধার করতে একটু সময় লাগে ।  উদ্ধার করে তাদের সেখানকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন ।

লাইফ গার্ডের চেষ্টায় যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুজন মারা গেছেন । একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরিবারটি হাওড়ার শিবপুর থানা এলাকার বাসিন্দা ।এদিন বিকেলে তাদের হাওড়ার বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছায় । এলাকায় নেমে আসে শোকের ছায়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube