মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বস্তাডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ।
দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । মৃত দুই ব্যক্তির নাম সৌরভ সরকার (২০) ও দীপঙ্কর মন্ডল (১৭)। দুই ব্যক্তির বাড়ি ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় ।
সুত্রের মারফত জানা যাচ্ছে, এদিন রাতে ডালখোলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে । তবে কি ভাবে এই ঘটনাটি ঘটেছে তা এখনও পরিস্কার হয়নি ।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডালখোলা থানার পুলিশ । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

