খুনের ঘটনা নিতান্তই জলভাত হয়ে গেছে এ রাজ্যে । তবে যিনি জন্ম দিলেন তাঁকে নিজের হাতে খুন করার ঘটনা বিরল । এবার বড়ঞাতে নিজের মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধেই । বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার হাপিনা গ্রামে। সূত্রের খবর, ধারালো হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে মৃতার ছেলে । তখনই ঘটনাস্থলেই মৃত্যু হয় মঙ্গলী দাসের।
প্রতিবেশীরা জানাচ্ছেন, মৃতার ছেলে শ্রীমন্ত দাস দীর্ঘ দিন থেকেই মানসিক ভারসাম্যহীন। আর সেই কারণেই বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে তার মাকে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ খুনের ঘটনায় অভিযুক্ত শ্রীমন্ত দাসকে গ্রেফতার করে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

