জামাইয়ের হাতে খুন শ্বশুর

কোচবিহার: পারিবারিক বিবাদের জেরে মাথায় আঘাত করে শ্বশুরকে খুন করল জামাই । বৃহস্পতিবার সকালে কোচবিহার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জামাই ভীম সরকারের হাতে খুন হন শশুর তাপস সরকার (৫৮)।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিহতের পরিবার । অভিযোগ গত প্রায় পাঁচ বছর আগে কোচবিহারের টাকাগাছ জোড়া পুকুর এলাকার বাসিন্দা তাপস সরকারের মেয়ে পায়েল সরকারের সঙ্গে কোচবিহার ১ নম্বর ওয়ার্ডের ভীম সরকারের বিয়ে হয় । বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করা হয় পায়েলের স্বামী ভীম সরকারের পক্ষ থেকে ।

টাকা না দেওয়ায় প্রতিনিয়ত পায়েল কে মারধর করত তার স্বামী । গত একমাস আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পায়েল বাপের বাড়ি চলে যায় । তারপর থেকেই তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিতে থাকে ভীম সরকার ।

এই বিষয়ে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে । বরং তদন্তে এসে পুলিশ পায়েল সরকারের বাপের বাড়ির লোকের থেকে গাড়ির তেল খরচ বাবদ ৫০০ টাকা নিয়ে যায় বলেও উঠেছে অভিযোগ ।

দুদিন আগে ফের মদ্যপ অবস্থায় পায়েলের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন ভীম সরকার । গতকাল থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে । আজ সকালে পায়েলের বাবা কোচবিহার ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন টাকাগাছ বাজারে বাজার করতে আসলে চাপাকলের হাতল দিয়ে ভীম সরকার তার শ্বশুর তাপস সরকারের মাথায় আঘাত করলে সেখানেই লুটিয়ে পড়েন তিনি । গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube