।। শান্তনু করণ ।।
ভিক্ষা চাওয়ার নাম করে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল দুজন । শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার চামরাইলে । পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।এরা বানজারা গ্যাং-এর সাথে যুক্ত বলে মনে করছে পুলিশ ।
শনিবার লিলুয়া থানার অন্তর্গত চামরাইল মন্ডলপাড়ায় এক গৃহস্থের বাড়িতে চুরি করতে হানা দেয় দুজন । এক মহিলা শিশু কোলে একজন পুরুষ সঙ্গীকে নিয়ে মিঠু খাঁর বাড়িতে ঢোকে । সেই সময় ওই পরিবারের লোকজন ছিলেন বাড়ির দোতলায় । নিচের দুটি ঘরে ছিটকানি আটকে বাড়ির মহিলারা ছাদে কাপড় শুকাতে যান ।
হঠাৎ এক শিশুকে কোলে নিয়ে এক মহিলা এবং তার পুরুষ সঙ্গী ভিক্ষা চাওয়ার অছিলায় ঘরে ঢুকে পড়েন । এরপর তারা নিচের দুটি ঘরে আলমারি খুলে এবং খাটের বিছানা তুলে তল্লাশি চালাতে থাকেন ।
এই সময় হঠাৎ বাড়ির এক মহিলার নজরে এলে তিনি ঘরে ঢুকে চিৎকার শুরু করে দেন । চিৎকার শুনে পরিবারের অন্য লোকেরা ছুটে গিয়ে ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদীশপুর পুলিশ ফাঁড়িতে ।
পুলিশ গিয়ে এক শিশু সমেত তিনজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় । ওই মহিলা এবং তার পুরুষ সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আক্রান্ত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ধৃত দুজন বানজারা । এরা রাজস্থানের বাসিন্দা । বেশ কিছুদিন ধরে তারা হাওড়ায় থাকছে । চুরি করতে তারা ওই বাড়িতে ঢুকে ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

