অর্ধনগ্ন অবস্থায় মিলল শিশুকন্যা,’নিশি’তে ডেকেছিল!

সন্ধ্যে থেকে নিখোঁজ থাকার পর অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হল এক পাঁচ বছরের শিশুকন্যা।

রাতের দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাছের ঝোপ থেকে শিশুকন্যাকে বেরিয়ে আসতে দেখে। শিশুকন্যার মুখে ও গলায় আঘাতের চিহ্ন আছে। অসুস্থ শিশুকন্যাকে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

কাটোয়া থানার মোস্তাফাপুর দাস পাড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্ধ্যার সময় গ্রামের বাসিন্দা রাজু বিশ্বাস নামে এক যুবক কু মতলবে শিশুকন্যাকে ধর্মরাজ তলার কাছ থেকে ফুসলিয়ে নিয়ে যায়। সন্ধ্যে থেকেই গ্রামবাসীরা পরিবারের সদস্যদের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় শিশুকন্যার খোঁজ শুরু করে। শিশুটি জানিয়েছে, ঐ যুবক তাকে মারধর করে যৌননির্যাতন করে ।

শিশুকন্যার হাতের রূপোর বালা ও গলার হার, পায়ের তোড়া ছিল । সেইগুলোর সন্ধান পাওয়া যায়নি। অভিযুক্ত যুবক শিশুকন্যার অলঙ্কারগুলো খুলে নিয়েছে বলে অভিযোগ। শিশুকন্যার চিৎকার বন্ধ করতে অভিযুক্ত যুবক তার মুখে আঙুল পুরে দিয়েছিল বলে জানা যায়। শিশুটির মুখ ফুলে গিয়েছে, ঠোঁটের নিচে কেটে গিয়েছে। গ্রামবাসীরা খুঁজতে গিয়ে পুকুর পাড়ে গেলে আচমকা ঝোপ থেকে অর্ধনগ্ন অবস্থায় কাঁদতে কাঁদতে শিশুটি বেরিয়ে আসতে দেখে। সেই সময় অভিযুক্ত রাজু বিশ্বাসকে দেখতে পেয়ে গ্রামবাসীরা তাড়া করে ধরার চেষ্টা করলে সে পালায়। শিশুকন্যা জানায় অভিযুক্ত তাকে বলেছিল কেউ জিজ্ঞাসা করলে বলবি তাকে নিশিতে নিয়ে গেছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube