সালিশি সভাতে গৃহবধূকে মারধর সাথে শ্লীলতাহানি! অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সালিশি সভাতে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হল থানায় ।

ঘটনাটি আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েত পশ্চিমধনিয়া এলাকার। সমস্ত বিষয়টি নিয়ে আক্রান্ত গৃহবধূ বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জীব ওরাং সহ বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, বিজেপি নেতা সঞ্জীব ওরাং আমডাঙার মরিচা পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনিয়া গ্রামের গ্রাম সদস্য। এদিন তাঁর নেতৃত্বে স্থানীয় পাল পরিবারের সম্পত্তিগত বিবাদ মেটানোর জন্য সালিশ সভা বসানো হয়। আর সেই সভাতেই কার্যত তুলকালাম কান্ড ঘটে বলে অভিযোগ। এক গৃহবধূ ও তাঁর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধরের অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে।
আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বুধবার দুপুরে একটি পারিবারিক সম্পত্তির বিবাদ মেটাতে সালিশি সভা বসান গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জীব ওরাং। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিজেপি নেতা ও দলবল অভিযোগকারী মহিলার ওপর চড়াও হয়। স্বামী বাঁচাতে গেলে তাকেও বেধরক মারধর করে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ অনুগামীরা। কোনওক্রমে সালিশি সভা থেকে বেরিয়ে এসে আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে বিজেপি নেতা অরিন্দম ব্যানার্জি বলেন, সম্পত্তিগত বিবাদ মেটাতে গিয়ে কোনও অশান্তি হয়নি। অযথা পঞ্চায়েত সদস্যের নামে কুৎসা করে অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্তটাই তৃণমূলের চক্রান্ত।

এ প্রসঙ্গে আমডাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক নুরুল মইম বলেন,আসলে বিজেপির চরিত্র এমনই। আমরা এর ধিক্কার জানাচ্ছি। পুলিস উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেবে। যদিও অভিযুক্ত বিজেপি নেতাকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় প্রতিক্রিয়া মেলেনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube