হাড়োয়ায় জন্মদিনে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল কর্তব্যরত এক পুলিশ কর্মীর । মৃত পুলিশ কর্মীর নাম লক্ষীকান্ত রঞ্জন (৫৯ বছর)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি এলাকায় ।
হাড়োয়ার মোটাআল এলাকায় বেড়াচাঁপা-হাড়োয়া রোডের উপর গতকাল রাতে দ্রুত গতিতে আসা মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল হাড়োয়া থানার কর্তব্যরত ওই পুলিশ কর্মীর । হাড়োয়া থানায় কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন লক্ষীকান্ত রঞ্জন ।
শনিবার ছিল তার ৫৯ তম জন্মদিন । মোটাআল এলাকায়, সহকর্মীদের আনা একটি কেক কেটে তার জন্মদিন পালন করা হচ্ছিল । সে সময় বেড়াচাঁপার দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মেরে প্রায় ১০০ ফুট দুরে টেনে হিঁচড়ে নিয়ে নয়নজলিতে ফেলে দেয় ।
ঘটনায় তার হাত পা ভেঙে যায়, মাথায় গুরুতর আঘাত লাগে । সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যান হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে । দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা । অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় ।এদিন ভোরে পিজি হাসপাতালে মৃত্যু হয় তার । দুই বাইক আরোহীকে গ্ৰেফতার করার পাশাপাশি ঘাতক মোটরবাইটি আটক করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

