পথকুকুরদের হামলায় মৃত্যু কিশোরের

।।স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার উত্তরপ্রদেশে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা । এক দল পথকুকুর এক ১২ বছর বয়সি কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে । ঘটনায় মৃত্যু হয় ওই বালকের ও আহত হয় অন্য আরেকটি বালক ।

ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বরেলির খানা গাথিয়া গ্রামে ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অয়ন নামের ওই কিশোর রাস্তায় বন্ধুদের সাথে খেলছিল ।এক দল কুকুর তাদের দিকে ধাওয়া করায়, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও অয়ন পালাতে পারেনি ।

এর ফলে ওই পথকুকুরের দল অয়নকে একা পেয়েই তাঁর উপর হামলা করে । আঁচড় ও কামড়ে ক্ষত-বিক্ষত হয়ে যায় অয়নের শরীর ।স্থানীয় বাসিন্দারা বহু কষ্টে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।সুত্রের খবর, হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

এই ধরণের ঘটনা এর আগেও ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা যাচ্ছে । এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর । এর পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, জেলা প্রশাসন অথবা পুরসভাকে এই ধরণের অঘটনের কথা জানিয়েও কোনও ফল হয়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube