অবসর নিচ্ছেন শরদ পাওয়ার

।। স্বর্ণালী মান্না ।।

বর্ষীয়ান এনসিপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার ন্যাশানাল কংগ্রেস পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন । নিজের অবসর ঘোষণা করে তিনি বলেন, তিনি জানেন কোথায় থামতে হয় ।

সম্প্রতি মুম্বাইতে নিজের আত্মজীবনী প্রকাশ করতে এসে তিনি বলেন, ১৯৬০ থেকে ২০২৩-এর লম্বা যাত্রাপথের পর এবার থামাটা প্রয়োজনীয় ।এর পাশাপাশি তিনি এনসিপি-র সদস্যদের একটি কমিটি গঠন করে দলের নতুন অধ্যক্ষ বেছে নেওয়ার আহ্বান জানান ।

ভাইপো অজিত পাওারকে পাশে নিয়ে, মহারাষ্ট্রের চার বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করায় বিরোধিতা করেন তাঁর দলের অন্যান্য নেতা ও সহকর্মীরা ।আবেগপ্রবণ দলীয় কর্মী ও নেতারা তাঁকে তাঁর সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন ।উত্তরে তিনি জানান অবসর নিলেও জনসাধারণের থেকে তিনি দূরে যাচ্ছেন না । তবে অনেকেই মনে করছেন শরদ পাওয়ারের পর অজিত পাওয়ার হয়ত এবার দলের হাল ধরতে পারেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube