মা-কে ফাঁসাতে মেয়ের চিত্রনাট্য

হরিদেবপুর থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডের একটি ফ্ল্যাটে গতকাল ভোর বেলায় আগুন লাগে । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুন লাগার ঘটনার পর নাবালিকা ওর মায়ের ফোন হাতে পায় । সেখানে দেখে এই আগুন লাগানোর প্ল্যান করছিল মা ও তার প্রেমিক ।

গতকাল এগারোটা নাগাদ একটি নাবালিকা মেয়ে হরিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে । নাবালিকার অভিযোগ তার মায়ের সাথে একটি ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে । সেই সম্পর্ক মেয়েটি মেনে না নেওয়ার কারণে বাড়ি থেকে মেয়েটিকে সরানোর জন্য প্ল্যান করত তার মা ও তার মায়ের প্রেমিক ।

ভোর বেলায় মোবাইলের চ্যাট নিয়ে এসে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ।ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিশ মা সোনালী চন্দ ও তাঁর প্রেমিক প্রসুন মান্না দুজনকেই গ্রেপ্তার করেছে । যেমনটা জানা যাচ্ছে প্রসুন মান্না পেশায় বেঙ্গল পুলিশের কনস্টেবল ।

তবে তদন্তে উঠে আসে অন্য এক ছবি । গোটা ঘটনাই ছিল মেয়ের ষড়যন্ত্র । মায়ের ফোন ক্লোন করে নিজেই চ্যাট করে ফাসাতে চেয়েছিল নিজের মা-কে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube