।। প্রসেনজিৎ সাহা ।।
ভাঙড়ঃ এক গৃহবধূর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে টানা তিন চারদিন লাগাতার ধর্ষন করার অভিযোগ উঠল ভাঙড়ের এক আইএসএফ নেতার বিরুদ্ধে । ঘটনায় ধর্ষনের অভিযোগ দায়ের করা হয়েছে কাশীপুর থানায় । অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ওই আইএসএফ নেতাকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম ফরিদুল মোল্লা, বাড়ি শ্যামনগর গ্রামে, ওই গ্রামের আইএসএফ এর বুথ সভাপতি ফরিদুল । ধৃতকে আজ সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।
স্থানীয় সূত্রে খবর, ফরিদুল পেশায় টোটো চালক । বছর ৩২ এর ফরিদুলের স্ত্রী ও সন্তান আছে বাড়িতে । সে মাঝে মধ্যেই টোটো করে ভাঙড় এলাকার এক গৃহবধূকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত । কয়েকদিন আগে সন্ধ্যে বেলা জামা কাপড় কিনবে বলে ওই বধূকে বাইকে করে রাজারহাট নিয়ে যায় । অভিযোগ, জামা কাপড় কেনার পরিবর্তে জামাল পাড়ার একটি ভাড়া বাড়িতে ওই বধূকে তিন চারদিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষন করে । এবং তাঁর আপত্তিকর ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় । একই সাথে ওই বধূর সব গয়নাগাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ।
এরপরই কাশীপুর থানার পুলিশ ওই কর্মীকে গ্রেপ্তার করে । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা হাকীমুল ইসলাম । যদিও আইএসএফ এর পোলেরহাটে ২ নং অঞ্চলের সহ-সভাপতি ইজাজুল মোল্লা জানায় জমি কমিটি এবং তৃণমূল যৌথ ভাবে এই আইএসএফ নেতাকে ফাসিয়েছে । রাজনৈতিক ভাবে পারছে না বলেই এই কাজ করছে বলে দাবি করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

