মালদাঃ— পারিবারিক বিবাদের জেরে স্ত্রী সহ শ্বশুরবাড়ির সদস্যদের কুড়াল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । বাড়ির ছাদ দিয়ে পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয় অভিযুক্ত স্বামীরও । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায় । আজও থমথমে পুরো এলাকা ।
পরিবার সূত্রে জানা যায় অভিযুক্ত স্বামী টুবাই মন্ডল (৩৫) ভিন রাজ্যে কাজ করেন । স্ত্রীর সঙ্গে গত কয়েক মাস ধরে টুবাইয়ের ঝামেলা চলছিল । সম্প্রতি টুবাই ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরে । এই সময স্ত্রী নির্মলা মন্ডল বাবার বাড়িতে ছিলেন । টুবাই স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনতে যান ।
অভিযোগ, নির্মলা দেবী আসতে রাজি না হওয়ায় টুবাই কুরুল দিয়ে স্ত্রী সহ পরিবারের লোকজনদের উপর আঘাত করেন । ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষ্মী মন্ডল (১৪) ও দীপ্তি সিংহ মন্ডলের । বর্তমানে মালদা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্মলা মন্ডল । অভিযুক্ত টুবাই মন্ডল ছাদ থেকে পালাতে গিয়ে, পড়ে যায় ।পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয় অভিযুক্তের ।
ঘটনাটির তদন্ত শুরু করেছেন ইংরেজবাজার থানার পুলিশ । তবে এলাকাবাসীর অভিযোগ আগে টুবাই মন্ডলের নামে অভিযোগ থাকা সত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।যদি নিত তবে আজ এই নির্মম পরিনতি হতোনা
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

