।। স্বর্ণালী মান্না ।।
পাঞ্জাবের লুধিয়ানায় গ্যাস লিকের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ । মৃত্যু হয়েছে পাঁচ পুরুষ এবং ছয় মহিলার । ১১ বছর এবং ১৩ বছরের দুই বালকেরও মৃত্যু হয়েছে বলে সুত্রের দাবি ।জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ৪ জন ব্যক্তি ।

রবিবার সকালে লুধিয়ানার গিয়াসপুর এলাকায় একটি কারখানা থেকে গ্যাস লিক হতে শুরু করে ।জানা যাচ্ছে যে এলাকায় ওই কারখানা অবস্থিত, তা অত্যন্ত জনবহুল এলাকা । প্রচুর মানুষ বসবাস করেন সেখানে । তাই গ্যাস লিকের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ।

প্রাথমিকভাবে ওই এলাকা পুরোপুরি সিল করে দেয় পুলিশ । উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৫০ জনের এনডিআরএফের একটি দল । এর পাশাপাশি ঘটনাস্থলে রাখা হয়েছে আম্বুল্যান্স ও দমকলের ইঞ্জিন । আধিকারিকরা জানিয়েছেন, ওই এলাকায় যেহেতু প্রচুর মানুষ থাকেন, তাই প্রাথমিকভাবে উদ্ধারকাজের উপর জোর দেওয়া হয়েছে । যাঁরা আটকে আছেন, তাদের যত দ্রুত সম্ভব বের করে আনার চেষ্টা করা হচ্ছে ।
পুলিশ সুত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই গ্যাস লিকের উৎস বা ধরণ সম্পর্কে কিছু জানা যায়নি তবে তদন্ত চলছে ।পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঘটনায় শোক প্রকাশ করে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

