শততম পর্বে “মন কি বাত”

রবিবার ছিল প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠানের শততম পর্ব । বিশ্বের ৩৩টি ভাষায় সম্প্রচারিত হয়  মন কী বাত । ভারতীয় ভাষা ছাড়াও বিদেশী ভাষায় সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান ।“মন কি বাত” অনুষ্ঠানকে কেন্দ্র করে টুইট করেছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ।

এর পাশাপাশি, ইউনেস্কোর ডিরক্টর জেনেরাল অড্রে আজুলে “মন কি বাত”-এর শততম পর্বের বিশেষ বইয়ের জন্য পাঠান একটি বার্তা ।তিনি জানিয়েছেন, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” খুবই জনপ্রিয় হয়েছে । মানুষকে একসাথে আনায় রেডিওর এই ক্ষমতাটিকে তুলে ধরবে এই বিশেষ বইটি ।

অন্যদিকে নিউ জার্সিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেখানকার স্থানীয় সময় অনুযায়ী রাত ১.৩০ টা নাগাদ ভারতীয়দের সাথে “মন কি বাত”-এর শততম পর্ব শোনেন ।

আজ সোমবার, বিল গেটসের প্রশংসার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube