পশ্চিমবঙ্গের দ্বিতীয় “বন্দে ভারত”-এ এবার হাওড়া-পুরী সফর

।।স্বর্ণালী মান্না ।।

হাওড়া-পুরী রুটে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা ।সেই কারণেই শুক্রবার সকাল ৬.১০ মিনিটে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান ।সেই ট্রেনটি পুরীতে পৌছায় ১২.৩৫ মিনিট । দুপুর ১.৫০ নাগাদ হাওড়ার উদ্দেশে ট্রেনটি পুরী থেকে রওনা দিলে, কলকাতায় তা এসে পৌছায় সাড়ে আটটা নাগাদ । সুত্রের দাবি আগামী রবিবার আবার একটি ট্রায়াল রান হবে বন্দে ভারতে এক্সপ্রেসের ।

দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক, আদিত্য চৌধুরী, জানিয়েছেন প্রথম দিনের ট্রায়াল রান শেষ হয়েছে নির্বিঘ্নে ।রেল সুত্রে আরও জানা যাচ্ছে মে মাস থেকে শুরু হওয়ার কথা বন্দে ভারত এক্সপ্রেস ।এর আগে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয় ।

এদিন বন্দে ভারত এক্সপ্রেসের এই ট্রায়াল রান দেখতে ভিড় জমে যায় খড়গপুর স্টেশনে । ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষ তুলতে থাকলেন সেলফি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube