সোনারপুরঃ মাঠের মধ্যে গর্ত খুঁড়ে এক ব্যক্তির দেহের খানিকটা অংশ পুঁতে দিয়ে পালায় একদল দুষ্কৃতী । শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিদ্যাধরপুর এলাকায় ।
শনিবার সকালে ফাঁকা জমি থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ । স্থানীয় বাসিন্দারা সকালে মাঠে গরু বাঁধতে এসে দেখতে পান সেই আধপোঁতা দেহটি । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
স্তানীয় বাসিন্দারা সোনারপুর থানার পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করেছে । দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, বলে সুত্রের খবর । পুলিশ সুত্রে খবর, ওই মৃত ব্যক্তির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে । মাথার অংশ গর্ত থেকে তুলে দেখা যায় গলার নলি কাটা ও মাথার পিছনের দিকটা থেতলানো ।
পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । খুন করে বাইরে থেকে দেহ এনে এখানে ফেলে যাওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

