।।স্বর্ণালী মান্না ।।
কিছুদিন আগেই শুরু হয়েছিল তাঁর নবজোয়ার কর্মসূচী । আজ শনিবার নবজোয়ার কর্মসূচীতে গিয়ে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গে গিয়ে পুজো দিলেন চেকেন্দা ভাণ্ডারী মন্দিরে ।
এর আগে বিজেপি নেতাদের দেখা গেছে রাজ্য সফরে এসে সর্ব সাধারন্দের সাথে মধ্যাহ্নভোজন সারতে ।আজ সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম ।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যাহ্নভোজ সারলেন জলপাইগুড়ির এক ব্যবসায়ী স্বপন রাউতের বাড়িতে ।
মাটিতে পাত পেড়ে তৃপ্তি করে মধ্যাহ্নভোজ সারলেন জলপাইগুড়ির দোমহনী পুরাতন বাজারের ব্যবসায়ী স্বপন রাউতের পরিবারের সঙ্গে ।তার খাবারের মেনুতে আজ ছিল বোরলি মাছের ঝোল, আড় মাছের ঝোল ।, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল,পটল পোস্ত, নিরামিষ তরকারি, দই মিষ্টি ।
এরই মাঝে সময় বের করে পুজ দিতে যান জলপাইগুড়ির চেকেন্দা ভাণ্ডারী মন্দিরে ।দিনভর ব্যস্ততার মাঝেই অভিষেক সাক্ষাৎ সারলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সারেঙ্গী বাদক মঙ্গলা রায়ের সঙ্গে । একান্নবর্তী পরিবারের সাথে মধ্যাহ্নভোজ সারতে পেরে বেজায় খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

