অভিনেতা সাংসদ দেবের ভাইকে সামনে রেখে “সেটেলমেন্ট” করছে তৃণমূল নেতারা! সমস্যা মেটানোর নামে সালিশি সভায় ডেকে নেওয়া হচ্ছে টাকা! দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন অভিনেতা সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী ।
আবাস যোজনার বাড়ি দুর্নীতি নিয়েও বিস্ফোরক দেবের ভাই । অস্বস্তির মাঝে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ব্লক তৃণমূল সভাপতির । রাজ্য রাজনীতির উল্লেখযোগ্য নাম অভিনেতা সংসদ দেব তথা দীপক অধিকারী । দেবের গ্রামের বাড়ি কেশপুরের মহিষদা গ্রামে । এই গ্রামেই স্ত্রী দুই সন্তানকে নিয়ে পূজা পাঠ করে দিন যাপন করেন দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী । এই বিক্রমই একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন দলেরই স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ।
যদিও এই অভিযোগের কোনটাই অভিনেতা সংসদ দেবের কানে পৌঁছাচ্ছে না বলে দাবি দেবের ভাইয়ের । অস্বস্তির মাঝে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার দাবি, গোটা বিষয় খতিয়ে দেখা হবে । অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে কড়া ব্যাবস্থা । মহিষদা গ্রামে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের ফলে নতুন করে অস্বস্তিতে পড়ে শাসক শিবির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

