বনধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়ির হাসমি চকে

বনধকে সমর্থন করতে গিয়ে ধুন্ধুমারকাণ্ড শিলিগুড়ির হাশমি চকে। একটি সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়কেরা। তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বনধকে সমর্থন করতে রাস্তায় নামেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি কর্মীরা। সেই সময় বল পূর্বক তারা যান চলাচল বন্ধ করার চেষ্ঠা করে। একটি সরকারি বাসে ভাঙচুর চালায় তারা। রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তারা। ঘটনা স্থল থেকে বিধায়ক আনন্দময় বর্মন কে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে পুলিশের গাড়ি আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেড়ে গেট পাত্রে সেই ব্যারিকেড উল্টে দেয় তারা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকাতে। পরিস্থিতি মোতায়ন করতে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube