শাড়ির মধ্যে কোমরে জড়িয়ে সোনা পাচারের চেষ্টা করেন একজন বাংলাদেশী মহিলা সোনা পাচারকারী । বনগাঁ পেট্রোপোল সীমান্তে বিএসএফের হাতে ১ কোটি ৩০ লাখ টাকার সোনা সহ গ্রেফতার হন ওই বাংলাদেশী মহিলা ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা ২.১৪৫ কেজি ওজনের ২৭ টি বিভিন্ন ধরণের সোনার বার সহ একজন বাংলাদেশী মহিলা সোনা পাচারকারীকে গ্রেপ্তার করে ।সুত্রের দাবি অনুযায়ী আটক হওয়া সোনার আনুমানিক মূল্য ১,২৯,৩২,১৩৩/- টাকা ।
ভারতীয় আইসিপি পেট্রাপোলে নিযুক্ত বিএসএফ এর মহিলা জওয়ানরা বিএসএফ গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পায় যে বাংলাদেশি মহিলা চোরাকারবারি সোনা নিয়ে যাত্রী টার্মিনালের রাস্তা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চলেছে । এরপরে, ওই সন্দেহভাজন মহিলা নির্দিষ্ট সময়ে যাত্রী টার্মিনালে পৌঁছলে মহিলা গার্ডরা তাকে আটকায় এবং তল্লাশি চালায় ।
মহিলাকে তল্লাশির সময়, জওয়ানরা তার কাছ থেকে ২৭ টি বিভিন্ন ধরণের সোনার বার উদ্ধার করে, যা সে কাপড়ে লুকিয়ে কোমরে বেঁধেছিল । এর পরে, মহিলা জওয়ানরা ঘটনাস্থলেই তাকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নিয়ে আসে । ধৃত মহিলা পাচারকারীর নাম মানিকা ধর (৩৪), তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা ।
বিএসএফ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই মহিলা চোরাকারবারী জানায়, এই সোনার বিস্কুটগুলো তাকে সুমন ধর নামে, বাংলাদেশের চট্টগ্রামের এক বাসিন্দা দিয়েছে । ভারতে পৌঁছানোর পরে, এই সোনার বিস্কুটগুলি বারাসতের এক অজানা ব্যক্তির কাছে তার হস্তান্তর করার কথা ছিল । তিনি আরও জানান তিনি এই প্রথম চোরাচালান করছেন এবং এই কাজের জন্য তিনি ২০০০ টাকা পেতেন ।আটক মহিলা পাচারকারীকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

