।। স্বর্ণালী মান্না ।।
গ্রীষ্মকালে পড়া যেতে পারে হালকা জামা-কাপড়। যেহেতু গাঢ় রঙের জামা কাপড় বেশী তাপ শোষণ করে, তাই অবশ্যই হালকা রঙের পোশাক পড়া উচিত । মাথায় রাখতে হবে পোশাকটি যেন হয় সুতির । অতিরিক্ত গরমে সুতির কাপড় ছাড়া অন্য কোনও কাপড় বাড়িয়ে তুলতে পারে ত্বকের সমস্যা ।
ফ্যাশন নিয়ে মেতে থাকা মানুষদের জন্য হামেশাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই গরমকাল ।তবে এখন ফ্যাশনে চলছে ট্যাঙ্ক টপ ও গ্রাফিক টিশার্ট । যে কোনও ওয়াইড লেগড জীন্সের সাথে পড়ে নিন মানানসয়ী রঙের ট্যাঙ্ক টপ ।ডেনিম শর্টসের সাথে পড়া যেতে পারে গ্রাফিক টিশার্ট । দিনের বেলায় যে কোনও জায়গায় জাওয়ার জন্য খুবই উপযোগী এই পোশাক ।
সন্ধ্যেবেলায় কোথাও বেরোনর জন্য একদম উপযোগী কাফতান । নানা রঙে খুব হালকা ধরনের হয় এই পোশাক । সব থেকে বড় ব্যাপার এই পোশাক ঢিলে-ঢালা হওয়ার কারণে খুব আরামদায়কও । এর সাথে পড়া যেতেই পারে নানা রকমের জাঙ্ক জুয়েলারী ।
ঢিলে-ঢালা পোশাকের কথায়, মাথায় আসে টিউনিক ড্রেসের কথা ।যে কোনও অনুষ্ঠানের জন্য একদম মানানসয়ী এই পার্টিওয়্যার । এই টিউনিক ড্রেসের সাথে পড়া যেতে পারে হাই-হীল অথবা স্টিলেটো ।এতে যে কোনও নারীই হয়ে উঠবেন অপরুপা সুন্দরী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

