‘সুপ্রিম’ নির্দেশে মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে

বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জের। বিচারাধীন বিষয় নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন হাইকোর্টের ‘কর্মরত বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যা একেবারেই আইন সম্মত নয় । আর আইন রক্ষক হয়েও কর্মরত বিচারপতি বিচারাধীন বিষয় নিয়ে জনসমক্ষে মুখ খুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আর সেই সাক্ষাৎকারকেই অত্যন্ত গর্হিত বিষয় হিসেবে মনে করেছে সুপ্রিম কোর্ট ।

আর তার জেরেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। শুক্রবার চাঞ্চল্যকর রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ।অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলাগুলিতে অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ।

এখন দেখার বিষয় এই আদেশ কীভাবে কার্যকরী করা হয় । তবে বলাই বাহুল্য এই নিয়োগ দুর্নীতি মামলার সাথে জড়িয়ে আছেন একাধিক আন্দোলনরত মানুষ । তবে এমন আদেশের পর কী হবে? মামলার গতি কী নিয়েও উঠছে প্রশ্ন । যোগ্যপ্রার্থীরা যে আশার আলো দেখেছিলেন এই আদেশের পরে কী তবে আশাহত হবেন তাঁরা?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube