ক্রমশই বাড়ছে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা । আহতর সংখ্যাও প্রচুর । একই সাথে আটকে রয়েছেন প্রচুর মানুষ । এই মৃত্যু মিছিল কোথায় থামবে তা অজানা । বালাসোরের কাছে লাইনচ্যুত হয় করমণ্ডলের প্রায় সব কটি বগিই । শালিমার স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি । চেন্নাইয়ের দিকে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি , বাহানাগ স্টেশনের কাছে মালগারিতে ধাক্কা লাগে । মালগাড়িতে ধাক্কা লেগে বেলাইন হয়ে পড়ে করমণ্ডলের স্লিপার কামরা । প্রজুক্তিগত কারণে এই দুর্ঘটনা বলেই রেল সূত্রে খবর । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৮ ।
শুক্রবার রাতেই ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস । শনিবার এই দুর্ঘটনার জেরে পুরী-চেন্নাই সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । এমনকি বাতিল করা হয়েছে পুরী ও দক্ষিনভারত থেকে ফেরার ট্রেনও । বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত । রেল সূত্রে খবর, মোট ৪৮ টি ট্রেন বাতিল করা হয়েছে । এছাড়াও ৩৯টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
তবে কার বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন । প্রযুক্তি উন্নত মানের হওয়ার পরেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল? এতগুলো প্রাণ অহেতুক চলে যাওয়ার দায় নেবে কে? থাকছে প্রশ্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

