।। স্বর্ণালী মান্না ।।
সিবিআই জালে বাবা অনুব্রত মণ্ডল, ইডি জালে মেয়ে সুকন্যা মণ্ডল ।অনেক দিন আগেই গ্রেফতার হয়েছিলেন তাঁর বাবা, বীরভূমের বেতাজ বাদশাহ, অনুব্রত মণ্ডল । এবার পালা তাঁর মেয়ে সুকন্যার । আজ ইডি দফতরে হাজিরা দেন সুকন্যা ।দীর্ঘক্ষণ ধরে চলে জেরা ।
১১ অগাস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল । তাঁর ঠিক ৮ মাসের মাথায় আজ গ্রেফতার হলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল । গরু পাচারের মামলায় অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন সুকন্যা মণ্ডল । দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । তাঁর বয়ানে অসঙ্গতি থাকার ফলে তাঁকে ইডি আধিকারিকরা গ্রেফতার করেন বলে সুত্রের খবর ।
এর আগেও একাধিকবার হাজিরা এড়িয়েছেন সুকন্যা । তবে তাতেও হল না শেষ রক্ষা । বাবার দিল্লি-যাত্রার পর দু’বার হাজিরা এড়ান সুকন্যা । আজ দিল্লির ইডি দফতরে বেলা ১১টায় হাজিরা দেন তিনি । ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর , কোনও প্রশ্নের সদুত্তর না দিতে পারায় গ্রেফতার হন তিনি । সুত্রের দাবি , তাঁর বিরুদ্ধে উঠেছে তথ্যগোপন ও তদন্তে অসহযোগিতার অপভিযোগ ।
সন্ধ্যে ৭টা নাগাদ গ্রেফতার হন তিনি । আগামীকাল রাউস আভিনিউ আদালতে পেশ করা হবে তাঁকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

