সোমবার জেলা স্বাস্থ্য অধিকর্তা দের সঙ্গে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য ভবন। গোটা বিশ্বে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে জেলা হাসপাতাল গুলির পরিকাঠামো কেমন রয়েছে, সংক্রমণ বাড়লে তা সামাল দেওয়া যাবে কি করে তাই আলোচনা হবে বৈঠকে।
হাসপাতাল গুলিতে পর্যাপ্ত অক্সিজেন, পি পি ই কিট আছে কি না , কোভিড বেডের সংখ্যা কত তাই নিয়েই এই আলোচনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অ্যাডভাইসারি পাঠিয়েছে রাজ্য গুলিতে। সেখানেও সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে অক্সিজেন যোগানের উপর।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

