আদালতে হাজিরা দিতে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল, পশ্চিম বর্ধমানঃ আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে জামিনে মুক্ত জিতেন্দ্র তিওয়ারি আজ আদালতে হাজিরা দিতে আসানসোলে আসেন । প্রসঙ্গত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের কম্বল কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন । পরে উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ তাকে জামিন দেয় ।

জামিনের শর্ত ছিল, তিনি আসানসোলে থাকতে পারবেন না তবে নির্দিষ্ট দিনে আদালতে হাজিরা দিতে হবে তাকে । সেই সঙ্গে যে এলাকায় থাকবেন, সেই এলাকার থানায় হাজিরা দেওয়ার কথাও বলা হয় নির্দেশে । বর্তমানে কলকাতাতেই থাকছেন জিতেন্দ্র তিওয়ারি । আজ আদালতে হাজিরা দিতেই আসানসোলে আসা তার ।

আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার দাবি, একসময় তৃণমূল নেতৃত্ব বিহার উত্তরপ্রদেশের মানুষকে গুটকাখোর বলে কটাক্ষ করতো আজ সেই তৃণমূল নেতৃত্বই গুটকাখোরদের নিয়ে বৈঠক করছে নবান্নে । যদি তারা গুটকা না নিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে এবার থেকে বিহার উত্তরপ্রদেশের মানুষকে ঐ শব্দবন্ধ বলা বন্ধ করুক তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube