শুরে হতে চলেছে দ্বিতীয় হুগলী সেতু মেরামতি করার কাজ । মেরামতির জেরেই আগামী কিছু দিন বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলী সেতু । এর ফলে ব্যহত হবে যান চলাচল ।
আগামী শনিবার রাত ১১.৫৫ থেকে রবিবার ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতুটি ।এরপর আবার রবিবার রাত ১১ টা থেকে পরের দিন ভোর ছ’টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে সেতুর যানচলাচল । সুত্রের খবর, মালবাহী গাড়ি যাবে নিবেদিতা সেতু হয়ে । অন্যান্য গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করবে ।
এছাড়াও হাওড়া ব্রিজ মেরামতির কাজ শুরু হবে খুব শীঘ্রই । তার জন্য রাতে ট্রায়াল রান হচ্ছে । অর্থাৎ যে অংশ মেরামত হবে প্রথমে সেখানে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে । পরীক্ষা করে দেখা হচ্ছে সেতুর কিছুটা অংশ বন্ধ রাখার ফলে যানজট কতটা হতে পারে । এই রিপোর্ট জমা দেওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ব্রিজে রাস্তা তৈরির কাজ শুরু হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

