।। স্বর্ণালী মান্না ।।
ডায়ালিসিস করাতে গিয়ে এইচআইভি সংক্রমণের শিকার হলেন কয়েকজন রোগী । এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে ।
মঙ্গলবার স্বাস্থ্যভবনে এই ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ জমা পরে বলে সুত্রের খবর ।স্বাস্থ্যভবনে থেকে ওই হাসপাতালে একটি চিঠি পাঠানোর পর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত, ওই হাসপাতালে ডায়ালিসিসের জন্য মোট ১০টি বেড আছে যার মধ্যে ৬টি বেড সাধারণ রোগীদের জন্য বরাদ্দ করা রয়েছে । বাকি বেডগুলির মধ্যে ৩টি হেপাটাইটিস রোগীদের জন্য ও একটি এইচআইভি আক্রান্ত রোগীদের জন্য রয়েছে । অভিযোগ উঠেছে এখানে ডায়ালিসিস করাতে এসে সংক্রমিত হন ৫ জন রোগী ।
হাসপাতাল সুত্রে জানা যাচ্ছে যারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে তাদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করার পর ও পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্ট আসার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

