আইআইটি খড়গপুরের ছাত্র মৃত্যু নিয়ে রহস্য । আত্মহত্যা না কি খুন?

আইআইটি খড়গপুরের ছাত্রের মৃত্যু নিয়ে ক্রমশ বেড়েই চলেছে রহস্য । কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল । ওই রিপোর্টে বলা হয়েছে, ওই ছাত্রের মাথার পিছনে ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে । তার চিহ্নও রয়েছে । অথচ এর আগে বিষয়টি সামনে আসেনি ।

পুলিশের ময়নাতদন্তে রিপোর্টেও আঘাত লাগার বিষয়টি ছিল না বলে কমিটি দাবি করে । কমিটির বক্তব্য, হাতের শিরা কেটে আত্মহত্যা করেছেন ওই ছাত্র ।শিরা কেটে আত্মহত্যা করার দিকে নিশানা করে ওই ছাত্রের মৃত্যুর কারণ হিসাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল ।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, রিপোর্ট যা বলছে তা খুবই গুরুত্বপূর্ণ । দেহ দ্বিতীয় বার ময়নাতদন্ত করার প্রয়োজন রয়েছে । এই ঘটনার তদন্তকারী অফিসার নতুন করে ময়নাতদন্তের জন্য দেহ কলকাতায় নিয়ে আসবেন । কলকাতা মেডিকেল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে ওই ছাত্রের ।

এর আগে যে চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন তিনিও উপস্থিত থাকবেন দ্বিতীয় ময়নাতদন্তে । আগামী এক মাসের মধ্যে এই কাজটি করতে হবে । আগামী ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube