কালিয়াগঞ্জ কাণ্ডে স্থানীয়দের রোষের মুখে আইন রক্ষক

।। স্বর্ণালী মান্না ।।

ছাত্রীকে ধর্ষণ ও খুনের কাণ্ডে এখনও উত্তপ্ত কালিয়াগঞ্জ । গতকাল জ্বালিয়ে দেওয়া হয়েছিল থানা, ভাঙচুর করা হয়েছিল থানা ।এবার সামনে এসেছে আতকে অঠার মতো এক ছবি ।ঘরের ভিতরে ঢুকে পুলিশ কর্মীদের বেধড়ক মারধোর করছেন আন্দোলনকারীরা ।দ্রুত ভাইরাল হয়ে যায় এই ভিডিও ।

এই কয়েকদিনের মধ্যে স্থানীয়দের হিংসাত্মক রূপ দেখার পর, প্রাণ বাঁচাতে থানার পিছনে একটি ঘরে আশ্রয় নেন কিছু পুলিশ কর্মীরা । তবে সেখানে আশ্রয় নিয়েও হল না শেষ রক্ষা । এলাকাবাসীদের কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা করতেও দেখা গেছে তাদের । মঙ্গলবারের এই ভিডিও ইতিমিধ্যেই ভাইরাল হয়ে গেছে । এই ঘটনায় আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ারও ।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে তাদেরকে খুঁজে বের করে এলাকাবাসীরা বেধড়ক মারধর করছে । রীতিমতো রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে । সিভিক ভলান্টিয়ারকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয় চিকিৎসার জন্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube