একদিকে তৃণমূলের নবজোয়ার যাত্রা শুরু হচ্ছে আর অন্যদিকে বেড়েই চলেছে গোষ্ঠীদ্বন্দ্ব । নবজোয়ার যাত্রা শুরু হওয়ার আগেই পটাশপুরে তৃণমূল থেকে গনইস্তফা দিলেন তৃণমূলের একাধিক পদাধিকারী ব্যক্তিরা ।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল তৃণমূলের সভাপতি, অঞ্চল যুব সভাপতি, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি সহ আরও অনেকে পদত্যাগ করেন । জানা যাচ্ছে মোট ৩০ জন তৃণমূলের পদাধিকারী ব্যক্তি ইস্তফা দিয়েছেন তাদের পদ থেকে ।
ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে পটাশপুরে । দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এই গনইস্তফা দেওয়া হয়েছে বলেই সুত্রের খবর । প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের আগে জেলা, ব্লক, অঞ্চল স্তর ও বুথ স্তর থেকে নেতৃত্বে রদবদল আনছে তৃণমূল । সেই মতোই বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মথুরা অঞ্চলের অঞ্চল কমিটি ঘোষণা করা হয় । সেই কমিটিতে জায়গা না পেয়ে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে পদত্যাগ করেছেন ।
এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

