।। স্বর্ণালী মান্না ।।
উত্তরাখণ্ডের চারধাম যাত্রার অন্তর্গত যমুনোত্রিতে দুই তীর্থযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । পরপর দু’দিন এমন ঘটনা হটেছে বলে জানা যাচ্ছে ।
প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই ।অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় চারধাম যাত্রা । তবে যাত্রা শুরুর আগেই স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু উপদেশ জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে । বিশেষ করে যারা বয়স্ক তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জারি করা হয়েছিল এই বিজ্ঞপ্তি ।
চারধাম যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের অনেকেই অবহেলা করছেন এই স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শগুলি । যার ফলে চরম বিপদে পড়তে হচ্ছে তাদের । ইতিমধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে দুই তীর্থযাত্রী মারা যান ।
চারধাম যাত্রার তীর্থযাত্রীদের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যাত্রায় অংশগ্রহণ করার আগে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে, বিশেষ করে যারা অসুস্থ্য বা ৫৫ এর উপরে যাদের বয়স । তবে সুত্রের দাবি অনুযায়ী অনেকেই তা অবহেলা করে গেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

