।। স্বর্ণালী মান্না ।।
প্রয়াত হলেন পাঞ্জাবের ৫ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর । সুত্রের খবর শ্বাসজনিত সমস্যা দেখা দিয়েছিল তাঁর ।মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রবীন নেতা ।
এই বেসরকারি হাসপাতালেই গতকাল রাত ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।বুধবারে অকালি দলের কার্যালয়ে তাঁর মরদেহ আনা হবে বলে সুত্র মারফৎ জানা যাচ্ছে । বৃহস্পতিবার তাঁর পৈতৃক গ্রাম, মুক্তাসর জেলার বাদলে তাঁর শেষকৃত্ব সম্পন্ন করা হবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

