নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরানো হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ?

।। স্বর্ণালী মান্না ।।

বেশ কয়েক দিন আগে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই প্রসঙ্গে উচ্চ আদালত সোমবার জানিয়ে দিয়েছেন বিচারকদের কোনও মামলা সংক্রান্ত সাক্ষাৎকার দেওয়া উচিত নয় ।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে নিজের বিচারাধীন কোনও মামলায় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া একেবারেই কাম্য নয় । উল্লেখ্য সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু বক্তব্য রাখেন । প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন ঘটনাটি সত্যি হলে সেক্ষেত্রে এই মামলা আর বিচার করতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

এই প্রসঙ্গে একটি বেঞ্চ গঠন করা হয় যার অন্যতম সদস্য হচ্ছেন বিচারপতি পি এস নরসিংহ ।বেঞ্চের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলে জানতে ।বিষয়টি খতিয়ে দেখার পর কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে বেঞ্চের কাছে একটি হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘চরম অস্বস্তিতে পড়তে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে তার দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তুলে ধরেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি । আজ প্রধান বিচারপতি রেজিস্টার জেনারেলকে শুক্রবারের মধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট দিতে বলেছেন । সেইসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন যদি বিষয়টি সত্যি হয় তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছেন । এই কাজ তিনি ঠিক করেননি । যদি বিষয়টি সত্যি হয় তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে আমরা বলব ওনাকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দিতে ।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube