চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার করা হল চুরি যাওয়া শিশু ।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুপুত্রকে অবশেষে উদ্ধার করল পুলিশ । শনিবার রাতে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর । এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন ব্যক্তিকে পুলিশ আটক করেছে । শিশুটিকে ফিরে পেয়ে শিশুটির মা আপ্লুত এবং তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন ।
এই ঘটনায় ১ মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে ।অভিযুক্তদের নাম সিতা দাস ও অঞ্জু দাস । এরা দুজনই সম্পর্কে মা ও মেয়ে । শিশু সহ আটক ব্যক্তিদের শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে ।শনিবার রাতেই শিশু ও অভিযুক্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে । বাচ্চাটির জন্য এসএনসিইউ-এ বেড রেডি রাখা হয়েছে । শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মায়ের হাতে তুলে দেওয়া হবে বলে মেডিকেল সূত্রের খবর ।
রবিবার এই বিষয়ে মাটিগাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার অফ পলিশ সুভেন্দ্র কুমার। অভিযুক্ত দুজনকে রবিবার শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয় ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্র চুরি হয়েছিল । অবশেষে তার হদিস মেলায় খুশি পরিবার । তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

