ক্যানিং: অবৈধ ভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল পাঁচ বাংলাদেশী নাগরিক । তাদেরকে গ্রেফতার করল বণ দফতর । পরে তাদেরকে সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
শুক্রবার রাতে বঙ্গোপসাগরের উপকূল এলাকায় সুন্দরবনের বাঘমারা জঙ্গল থেকে গ্রেফতার করা হয় এদেরকে । ধৃতদের কাছ থেকে চল্লিশ কেজি মধু উদ্ধার করেছে বন দফতর ।
পুলিশ সুত্রে জানা গেছে বাংলাদেশের ধৃতরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা । ধৃতদের নাম অলিউর রহমান, মহম্মদ আসাদুল, মহম্মদ মফিজুল রহমান, সইদুল্লা শেখ এবং আলম গাজী । ভারতীয় ভূখণ্ডের সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে এরা ভারতে ঢুকে পড়েছিলেন ।
টহলদারি করার সময় বণ দফতরের কর্মীদের নজরে পড়ে যাওয়ায় আটক করা হয় এদের । তবে সঠিক কি কারণে এরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ ও বন দফতর । ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

