অন্ডাল, পশ্চিম বর্ধমান : পিভিসি ফার্নিচার হার্ডওয়ার দোকানে লুঠের ঘটনায় আটক করা হল দোকানেরই ম্যানেজার ও তার দাদাকে । ঘটনাটি পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার দক্ষিণখন্ড গ্রামে । জানা যাচ্ছে একটি পিভিসি ফার্নিচার হার্ডওয়ার দোকানে লুঠের ঘটনার তদন্তে নেমে খোদ অভিযোগকারী দোকানের ম্যানেজার ও তার দাদা কে গ্রেফতার করে পুলিশ । তদন্তে নেমে পুলিশের দাবি পুরো ঘটনাটি সাজানো । সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে ও অভিযোগকারীর বয়ানে অসংগতি পাওয়ায় সন্দেহ হয় তদন্তকারী পুলিশ আধিকারিকদের ।
গত বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুই দুষ্কৃতী দোকানের ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সাত লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ করা হয় । জেরাতে ধৃত ম্যানেজার স্বীকার করে, বাজারে তাঁর অনেক ঋণ হয়ে যাওয়ায় সে সমস্যায় পড়ছিলো । সেই ঝামেলা থেকে উদ্ধার পেতেই দাদার সঙ্গে মিলে লুঠের ফন্দি করে সে ।
ধৃত ছোটু আঁকুড়ে ও খোকন আঁকুড়েকে আজ দুর্গাপুর আদালতে তুলে তাদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্গঠন করতে চায় পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

