হাসপাতাল থেকে নিখোঁজ শিশু

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হয় এক শিশু ।এই ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি সেই নিখোজ শিশুর । হদিস না মেলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির যুব মোর্চা ।

তাদের দাবী, গতকালই নিখোঁজ শিশুটিকে খুজে বার করার জন্য ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছিল হাসপাতালের সুপারকে । কিন্তু সেই ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ওই শিশুর কোনরকম খোঁজ দিতে পারেনি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । তাই আজ সকাল থেকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ।

এর মধ্যে ফাসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মুর্মু মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাকেও বাধা দেওয়া হয় বলে জানা গেছে । এই নিয়ে ক্ষোভে ফেটে পরে বিজেপি কর্মী সমর্থকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube