চলছে তীব্র দাবদাহ, যার জেরে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ । সরকারি অফিসের কর্মী আধিকারিকরা ডিউটি করছেন ঘরের ভেতর ফ্যানের নিচে । প্রখর রোদে দুপুরটা অন্তত সাধারণের অনেকেই যতটা সম্ভব বাড়িতেই কাটাচ্ছেন ।
তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রী ছাড়িয়ে গেলেও ডিউটি থেকে রেহাই পাচ্ছেন না ট্রাফিক পুলিশ ও সিভিক কর্মীরা । তীব্র দাবদাহ ও চাদি ফাটা রোদেও রাস্তায় ঠায় দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত তাঁরা । কর্তব্যে অবিচল এই ট্রাফিক পুলিশ কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হল ফলের রস, ওআরএস, ছাতা এবং পানীয় জলের বোতল । হাতে তুলে দিলেন খোদ পুলিশ সুপার ।
দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দে গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্বয়ং রাস্তায় কর্তব্যরত সিভিক ও ট্রাফিক পুলিশের হাতে ওআরএস ফলের রস ও ছাতা তুলে দিচ্ছেন । খোদ ওপরওয়ালার এই ভূমিকায় খুশি কর্তব্যরত সিভিক ও পুলিশ কর্মীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

