গত কয়েকদিন ধরেই সামুদ্রিক জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘা মন্দারমনি ম্যারিন ড্রাইভের একাংশ । এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রায় বেশ কয়েকটি গ্রামের মানুষ ।
দীঘা গেটের অদূরে গঙ্গা মন্দিরের সামনে মেরিন ড্রাইভের বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সুত্রে ।এলাকার মধ্যে পড়ে পূর্ব মুকুন্দপুর, আশনপুর মির্জাপুর, মৈত্রাপুর, প্রভৃতি গ্রামগুলি ।এই সব জায়গায় বসবাস করেন কয়েক হাজার মানুষ ।
ইয়াসে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মেরিন ড্রাইভ । সমুদ্রের জল ঢুকে এলাকা ছাড়া হয়েছিলেন এই এলাকার বহু মানুষ ।গত কয়েকদিন ধরেই ব্যাপক সামুদ্রিক জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে । যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মেরিন ড্রাইভের বাঁধ । গ্রামবাসীদের অভিযোগ কয়েক মাস পরেই আবার শুরু হবে সাড়া সাড়ির কোটাল আর যেকোনো সময় সমুদ্রের জল ঢুকে পড়তে পারে এই গ্রাম গুলিতে । এদিন সমুদ্র বাঁধ পরিদর্শনে আসেন মহকুমা পুলিশ আধিকারিক, ব্লক প্রশাসন । সেই সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসীরাও ।
যদিও তাদের মহকুমা শাসক জানান আপদকালীনভাবে পাইলিং ও বালির বস্তা দিয়ে মেরামতি করার চেষ্টা করা হবে । কিন্তু গ্রামবাসীদের দাবি স্থায়ী কংক্রিটের বাঁধ তাদের প্রয়োজন । তবে পঞ্চায়েত ভোটের আগে কতটা কাজ হবে তা নিয়ে আতঙ্কিত রয়েছেন রয়েছেন গ্রামবাসীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

