।। স্বরূপ তরফদার ।।
কোচবিহারঃ নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগের তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করলো হাইকোর্ট । পুলিশ নিজের মত তদন্ত করতে পারবে । তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা ।
যেহেতু সুপ্রিম কোর্ট এর আগেও এই ইস্যুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে ফের মামলা বিবেচনার জন্য হাইকোর্টে পাঠিয়েছে । তাই বিচারপতি রাজশেখর মান্থা এই ইস্যুতে পৃথক মামলায় এর আগের দেওয়া তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করে শুনানি মুলতুবি করে দিয়েছেন । যতদিন না ডিভিশন বেঞ্চ মূল মামলায় নতুন করে শুনানি করে রায় দিচ্ছে, ততদিন এই মামলার শুনানি হবে না ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

