হিমাচল প্রদেশে শুরু তুষারপাত

হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে তুষারপাত । সিমলা ও মানালির মতো বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তুষারপাত । তুষারপাতের জেরে বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে অটল টানেলও ।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা বৃষ্টিও । আবহাওয়াবিদদের মতে এই বছর ভারতে বর্ষা স্বাভাবিক হবে বলেই আশা করা যাচ্ছে । বুধাবার হিমাচল প্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস ।

শনিবার সিমলা মেটিওরোলজিক্যাল সেন্টারের আধিকারিকরা জানিয়েছিলেন, আগামী ৫ দিন হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে । মেটিওরোলজিক্যাল সেন্টারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে ।যদিও তাপমাত্রায় খুব একটা পরিবরতন আসবে না বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিলাবৃষ্টির জেরে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল ।কৃষকদের নির্দেশিকা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube