।। স্বর্ণালী মান্না ।।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল ১২ টি চিতা । তাদের রাখা হয়েছিল কোয়ারেন্টিনে ।মঙ্গলবার তাদের আরও বড় জায়গায় ছেড়ে দেওয়া হল ।
একিউসিএস-এর পক্ষ থেকে “নো অবজেকশন” সংশাপত্রটি তুলে দেওয়া হয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রালয়ের হাতে । সংশাপত্র অনুযায়ী ৩০ দিন ধরে চিতা গুলিকে পৃথক রাখার পর শারীরিক পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তাদেরকে সংক্রমণ মুক্ত ঘোষণা করা হয় । নতুন আবহাওয়া ও পরিবেশে তাদেরকে অভ্যস্ত করানোর জন্য ছেড়ে দেওয়া হয় কুনো জাতেয় উদ্যানের একটি বড় অঞ্চলে ।
প্রত্যেকটি চিতাকে একটি করে রেডিও কলার দেওয়া হয়েছে । উপগ্রহের মাধ্যমে চলছে কড়া নজরদারি ।কুনো জাতীয় উদ্যানে চিতাকে ফিরিয়ে আনার জন্য দক্ষিণ আফ্রিকার সাথে একটি মৌ স্বাক্ষরিত করে জাতীয় উদ্যানটি ।মৌ-এর শর্তাবলী প্রত্যেক ৫ বছরে মূল্যায়ন করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

