।। স্বর্ণালী মান্না ।।
বুধবার দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে ভর্তি করা হবে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেসে । ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে এয়ার অ্যামবুলেন্সে করে আনা হয় দিল্লি বিমানবন্দরে । তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে চিন্তন পৌড়েল ।
নেপালি সরকার সুত্রে খবর তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে তাঁকে ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় ।সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানেই তাঁর ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে ।চিকিৎসা শুরু হলেও তাঁর কোনও উন্নতি দেখা যাচ্ছিল না ।মঙ্গলবার তাঁর শ্বাসকষ্ট হয় ও তাঁর অজ্ঞান হয়ে যাওয়ার ফলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ।
১৩ মার্চ তিনি নেপালের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

