।। স্বর্ণালী মান্না ।।
ছাত্র ছাত্রীদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে পাঞ্জাব স্কুল শিক্ষা দফতর একটি অভিনব পদক্ষেপ নিয়েছে । শরীর চর্চার পাঠ্যপুস্তকে ৪ জন খেলওয়ারদের জীবনী তুলে ধরার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর ।
তিন বারের অলিম্পিক জয়ী হকি খেলওয়ার বলবীর সিংহ, কিংবদন্তি ক্রীড়াবিদ মিলখা সিংহ , বক্সিং চ্যাম্পিয়ান কর সিংহ, ও ভারতের সর্বপ্রথম অর্জুন পুরস্কারে সম্মানিত গুরবচন সিংহ রান্ধাওয়ার জীবনী নবম ও দশম শ্রেনীর পড়ার বইগুলিতে জায়গা করে নিয়েছে ।
পাঞ্জাব স্কুল শিক্ষা দফতরের দাবি এই কিংবদন্তি ক্রীড়াবিদদের জীবনী পরবর্তী প্রজন্মকে ক্রীড়া জগতের প্রতি আরও আগ্রহী করে তুলবে । পড়ার বইয়ে এই কিংবদন্তিদের জীবন কাহিনি তুলে ধরে পাঞ্জাব সরকার তাদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে বলেই মনে করা হচ্ছে ।
ক্রীড়ার জগতে পাঞ্জাবের একটি বিশাল অবদান রয়েছে ।বিশেষজ্ঞরা মনে করছেন আগামীকালে এই অভিনব পদক্ষেপ পরবর্তী প্রজন্মকে নিশ্চিত রূপে অনুপ্রেরণা দেবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

